Skip to main content

কৃষকের মুখে হাসি ফেরাতে আসছে ন্যানো ইউরিয়া

কৃষকের মাঠে যেন একটু হাঁসির ঝিলিক ফেরাতে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন ন্যানো ইউরিয়া।

তারা বলেছেন, এই বিশেষ সার ব্যবহার করলে কৃষকের সার খরচ অর্ধেকে নেমে আসবে। যেখানে এখন এক বস্তা ইউরিয়া কিনতে লাগে প্রায় ৪২০০ টাকা সেখানে ন্যানো ইউরিয়ার খরচ মাত্র ২৩০ টাকা বিঘাপ্রতি।

এই নতুন সম্ভাবনার কারিগর অধ্যাপক ড. জাভেদ হোসেন খান যুক্তরাষ্ট্রের মাটিতে সফলভাবে পরীক্ষা করে তিনি এখন বাংলাদেশের কৃষকদের জন্য নিয়ে এসেছেন নতুন আশা। দেশের বিভিন্ন মাঠে চলছে পরীক্ষামূলক ব্যবহার।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু খরচ কমানোই নয়, মাটির উর্বরতাও রক্ষা করবে এই ন্যানো ইউরিয়া। তবে সবাই একমত এত বড় পরিবর্তনের জন্য প্রয়োজন সরকারের শক্ত সহায়তা আর দূরদর্শী পরিকল্পনা।

আজ যখন কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির আশায় থাকেন তখন ন্যানো ইউরিয়া যেন তাদের মাঠে নতুন জীবনের বীজ বোনে। পরিবর্তন আসতে শুরু করেছে। এখন শুধু দরকার সবাই মিলে সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।

রাফিতা রাইম নুসবা

Comments

Popular posts from this blog

সব সেবা একসাথে মিলবে, "নাগরিক সেবা বাংলাদেশে"-এ

  দেশের নাগরিকগণ যেন এক ঠিকানায় সকল সেবা পেতে পারেন, সে উদ্দেশ্য নিয়ে আসছে একটি নতুন সেবা আউটলেট। এই আউটলেট এর নাম নাগরিক সেবা বাংলাদেশ, সংক্ষেপে নাগরিক সেবা। এক ঠিকানায় সব সেবা--- স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে আউটলেটটি। এই আউটলেটের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই জায়গা থেকে একাধিক সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন। আজ ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।

বাংলাদেশে লাইসেন্স পেয়েছে, এনজিএসও সেবাদাতা স্টারলিংক

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংক এর লাইসেন্স অনুমোদন করেছেন। তিনি সোমবারে এই লাইসেন্স অনুমোদন করেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক গত ২৫ মার্চ ‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ’ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করেছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই গাইডলাইনের আওতায় স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিস অপারেটর লাইসেন্স প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বরাবর আবেদন করেছে। গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ২৯৪তম কমিশন সভায় প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

VCL Media Player - এর যুগান্তকারী ফিচার

জনপ্রিয় মিডিয়া VCL এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুবিধা - ফ্রি AI সাবটাইটেল ও রিয়েল-টাইম অনুবাদ, যা কাজ করে ১০০টিরও বেশি ভাষায়। এটি সাধারণত যে কাজগুলো করে:- 1. Speech Recognition - ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করে। 2. Machine Translation - Google Translate বা AI মডেল ব্যবহার করে টার্গেট ভাষায় অনুবাদ করে (যেমন: ইংরেজি থেকে বাংলা)। 3. Real-Time Display - ভিডিও প্লে হওয়ার সময় স্ক্রিনে সাবটাইটেল দেখায়। VCL বৈশ্বিক কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে এনেছে এক বিশাল অগ্রগতি। ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো ভাষার ভিডিও উপভোগ করতে পারবেন, কোনো আলাদা সাবটাইটেল ফাইল ডাউনলোড করা ছাড়াই। এছাড়াও এটি শুধু বিনোদন ক্ষেত্রে নয়, হতে পারে যেকোনো ভাষা শেখার কার্যকরী হাতিয়ার। ফাইরুজ হুমায়রা অরিন