জন্মঃ ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ) মক্কার বনু তাইম গত্রে ৫৭৩ সালের ২৭ অক্টোবর জন্ম গ্রহন করেন। মক্কায় আব্রাহার বাহিনীর আক্রমনের তিন বছর পর জন্ম গ্রহন করেন অর্থাৎ তিনি রাসুল (সাঃ) এর থেকে বয়সে ছোট। পারিবারিক পরিচয়ঃ আবু বকর (রাঃ) মক্কার সম্ভ্রান্ত ব্যাবসায়ী পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর গোত্রের নাম আবদুল্লাহ ইবনু আবি কুহাফা আত-তাইমি আল-কুরাইশি। তাঁর পিতা উসমান ইবনু আমির যিনি আবু কুহফা নামে পরিচিত এবং তাঁর মাতা সালমা বিনতে শাখার তিনি উম্মুল খাইর নামেও পরিচিত ছিলেন। তিনি মক্কার কুরাইশ বংশের অন্তর্গত। বংশগতভাবে তিনি রাসুল (সাঃ) এর সাথে সম্পর্কিত ছিলেন। শৈশবকালে অন্যান্য শিশুদের মত তিনিও আরব বেদুঈনদের মধ্যে কাটিয়েছেন। তখন তার মধ্যে উটের জন্য বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। তখন থেকে তার ডাকনাম আবু বকর রাখা হয়। আবু বকর অর্থ “উটের বাছুরের পিতা।” তাঁর পুত্র সন্তান আব্দুর রহমান, আব্দুল্লাহ ও মুহাম্মদ এবং কন্যা সন্তান আসমা, আয়েশা (রাঃ) ও উম্মে কুলসুম। তাঁর কন্যা হযরত আয়েশা (রাঃ) রাসুল (সাঃ) এর স্ত্রী এবং তিনি উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা। আস-সিদ্দিক উপাধি প্রাপ্ত- রাসুল (সাঃ) যখন মিরা...