Skip to main content

“ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫” - Education & Others-এর পক্ষ থেকে এক অনন্য আয়োজন

Event Logo
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন Education & Others আয়োজন করতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও মূল্যবোধসম্পন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা - “ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫”। ইসলামী ভাবধারা ও সংস্কৃতিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান, সৃজনশীলতা এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতায় থাকছে ৫টি সেগমেন্টঃ
১. ইসলামিক কুইজ - হযরত মুহম্মদ (সা.)-এর জীবন ও ইসলাম ভিত্তিক প্রশ্নোত্তর
২. আরবি ক্যালিগ্রাফি - নিজ হাতে আঁকা সৃজনশীল ক্যালিগ্রাফি
৩. ইসলামিক বুক ফটোগ্রাফি - ইসলামিক বই বা সংগ্রহভিত্তিক ছবি উপস্থাপন
৪. কুরআন তিলাওয়াত - আল-কুরআনের আয়াত তিলাওয়াত করার ভিডিও জমা
৫. ইসলামিক সঙ্গীত - ইসলামিক গান পরিবেশন করে ভিডিও উপস্থাপন

পুরস্কার ও স্বীকৃতি:
  • প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেট এবং Herat Studios এর পক্ষ থেকে গিফট ভাউচার
  • বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় বই, ক্রেস্ট, প্রিমিয়াম বুকমার্ক ও টার্সেল, Herat Studios এর পক্ষ থেকে গিফট ভাউচার এবং প্রিন্টেড সার্টিফিকেট
অংশগ্রহণের শর্তাবলি:
  • প্রতিযোগিতাটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
  • একজন প্রতিযোগী ইচ্ছা করলে একাধিক বা সব সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবেন
  • রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা
রেজিস্ট্রেশন ও জমাদানের শেষ তারিখ:
৩১ মে ২০২৫

ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম:
আয়োজনটির প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়া হচ্ছে উদ্যমী ও দায়বদ্ধ কিছু ক্যাম্পাস অ্যাম্বাসেডর। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে আয়োজনটির প্রচারে নেতৃত্ব দেবে। মূল্যায়নের ভিত্তিতে থাকবে পুরস্কার ও পদোন্নতির সুযোগ।
অ্যাম্বাসেডরদের জন্য থাকছে:
ক্রেস্ট, মানসম্পন্ন উপহারসামগ্রী, এবং স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট
বিশেষ অবদানের ভিত্তিতে পদোন্নতি ও ভবিষ্যৎ প্রজেক্টে যুক্ত হওয়ার সম্ভাবনা

প্যানেল মেম্বার হওয়ার সুযোগ:
যারা আয়োজনে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে আগ্রহী, তারা আবেদন করতে পারবেন প্যানেল মেম্বার হিসেবে। এদের জন্য থাকছে নীতিনির্ধারণ, বিচারকার্য ও ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণের সুযোগ।

অফিশিয়াল গিফট পার্টনার:
এই আয়োজনে উপহার সামগ্রী প্রদানসহ মূল্যায়নপ্রক্রিয়ায় সহযোগিতা করছে Herat Studios, যা তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীলতা ও রুচিশীলতার অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছে।

“ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫” কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আত্মপ্রকাশ, আত্মশুদ্ধি এবং ঈমানি ভাবনার সঙ্গে সৃজনশীলতাকে যুক্ত করার এক অনন্য প্ল্যাটফর্ম।
ইসলামের শিক্ষাকে হৃদয়ে ধারণ করুন এবং যুক্ত হোন একটি অর্থবহ ও অনুপ্রেরণামূলক যাত্রায়।

- নিজস্ব প্রতিবেদক


Comments

Popular posts from this blog

VCL Media Player - এর যুগান্তকারী ফিচার

জনপ্রিয় মিডিয়া VCL এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুবিধা - ফ্রি AI সাবটাইটেল ও রিয়েল-টাইম অনুবাদ, যা কাজ করে ১০০টিরও বেশি ভাষায়। এটি সাধারণত যে কাজগুলো করে:- 1. Speech Recognition - ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করে। 2. Machine Translation - Google Translate বা AI মডেল ব্যবহার করে টার্গেট ভাষায় অনুবাদ করে (যেমন: ইংরেজি থেকে বাংলা)। 3. Real-Time Display - ভিডিও প্লে হওয়ার সময় স্ক্রিনে সাবটাইটেল দেখায়। VCL বৈশ্বিক কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে এনেছে এক বিশাল অগ্রগতি। ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো ভাষার ভিডিও উপভোগ করতে পারবেন, কোনো আলাদা সাবটাইটেল ফাইল ডাউনলোড করা ছাড়াই। এছাড়াও এটি শুধু বিনোদন ক্ষেত্রে নয়, হতে পারে যেকোনো ভাষা শেখার কার্যকরী হাতিয়ার। ফাইরুজ হুমায়রা অরিন

চাকা ছাড়াই নিরাপদে অবতরন করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

  উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ায় পর শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বাংলাদেশ এয়ার লাইন্স এর বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে । বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। পাইলট যখন অনুধাবন করতে পেরেছেন যে, বিমানের চাকা খুলে নিচে পড়ে গেছে সাথে সাথে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরী বার্তায় জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

দেশে প্রথম ‘টার্ন টেবিল’ তৈরি করেছেন রেলওয়ের প্রকৌশলী মো. তাসরুজ্জামান বাবু, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি

রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. তাসরুজ্জামান বাবু দেশীয় প্রযুক্তিতে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিল তৈরি করেন। সাম্প্রতিক সময়ে এই উদ্ভাবনের জন্য তিনি আন্ত্রজাতিক স্বীকৃতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টেভি অ্যাওয়ার্ড ইনকরপোরেশন থেকে ‘মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ‘সিলভার স্টেভি অ্যাওয়ার্ড ২০২৫’ পদকজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।১৭ এপ্রিল স্টেভি অ্যাওয়ার্ড ইনকরপোরেশনের ওয়েবসাইটে এই অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার সিউলে আনুষ্ঠানিকভাবে এই পদকটি তুলে দেওয়া হবে।তাঁর উদ্ভাবিত স্বয়ংক্রিয় টার্নটেবিলকে স্টেভি অ্যাওয়ার্ড জুরিবোর্ডের সদস্যরা দক্ষিণ-এশিয়ার ‘প্রথম অটোমেটেড টার্নটেবিল’ বলেও অভিহিত করেছেন। এই উদ্ভাবনের জন্য ২০২৪ সালে রেলপথ মন্ত্রণালয় থেকে তিনি শ্রেষ্ঠ উদ্ভাবকের স্বীকৃতি পান। এ ছাড়া জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) স্বীকৃতি সনদ লাভ করে।   রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. তাসরুজ্জামান বাবু দেশীয় প্রযুক্তিতে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার...