Skip to main content

Posts

Showing posts with the label Rafita Raim Nusba

কৃষকের মুখে হাসি ফেরাতে আসছে ন্যানো ইউরিয়া

কৃষকের মাঠে যেন একটু হাঁসির ঝিলিক ফেরাতে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন ন্যানো ইউরিয়া। তারা বলেছেন, এই বিশেষ সার ব্যবহার করলে কৃষকের সার খরচ অর্ধেকে নেমে আসবে। যেখানে এখন এক বস্তা ইউরিয়া কিনতে লাগে প্রায় ৪২০০ টাকা সেখানে ন্যানো ইউরিয়ার খরচ মাত্র ২৩০ টাকা বিঘাপ্রতি। এই নতুন সম্ভাবনার কারিগর অধ্যাপক ড. জাভেদ হোসেন খান যুক্তরাষ্ট্রের মাটিতে সফলভাবে পরীক্ষা করে তিনি এখন বাংলাদেশের কৃষকদের জন্য নিয়ে এসেছেন নতুন আশা। দেশের বিভিন্ন মাঠে চলছে পরীক্ষামূলক ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, শুধু খরচ কমানোই নয়, মাটির উর্বরতাও রক্ষা করবে এই ন্যানো ইউরিয়া। তবে সবাই একমত এত বড় পরিবর্তনের জন্য প্রয়োজন সরকারের শক্ত সহায়তা আর দূরদর্শী পরিকল্পনা। আজ যখন কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির আশায় থাকেন তখন ন্যানো ইউরিয়া যেন তাদের মাঠে নতুন জীবনের বীজ বোনে। পরিবর্তন আসতে শুরু করেছে। এখন শুধু দরকার সবাই মিলে সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। রাফিতা রাইম নুসবা

রিভারের নেতৃত্বে বৈশ্বিক প্রবাসী কমিউনিটির জন্য নতুন ফিনটেক বিপ্লব

উইন্ডের প্রতিষ্ঠাতা ও বর্তমান রিভারের সিটিও হুসাইন এম. এলিয়াস বলেছেন, "এটা শুধু অধিগ্রহণ নয়, এটা এক নতুন যুগের সূচনা। আমরা গড়ে তুলছি একটি সীমাহীন জীবনের জন্য অপারেটিং সিস্টেম এর টুকরো টুলস বা গেটকিপারের আর প্রয়োজন নেই।" এলিয়াস পূর্বে পাঠাও এর প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন। তিনি এখন রিভারের সিইও রুহিন হোসেন এবং প্রধান বিনিয়োগকারী ও অ্যাডভাইজর নাবিল আলমগীরের সঙ্গে রিভারের ফিনটেক প্রসার ঘটাতে নেতৃত্ব দিচ্ছেন। রিভার বিনা বিনিয়োগেই লাভজনক হয়েছে এবং দ্রুত বৃদ্ধি পেয়েছে। কোম্পানির বর্তমান মূল্য ১০০ থেকে ২০০ মিলিয়ন ডলার। বছর শেষে কয়েক মিলিয়ন ব্যবহারকারীতে পৌঁছানোর লক্ষ্য। মূল অগ্রগতি: প্রথম ধাপে এক মিলিয়নের বেশি অভিবাসী কর্মী সংযুক্ত। ইইউ ও ইউএই-সহ গুরুত্বপূর্ণ বাজারে লাইসেন্সিং। বিশ্বজুড়ে প্রবাসী কমিউনিটির দিকে কৌশলগত ফোকাস। রিভারের সিইও রুহিন হোসেন বলেন, "আমরা শুধু মানুষকে কানেক্ট করিনি। বর্তমানে তাদের টাকা স্থানান্তর, সম্পদ গঠন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করছিএকই প্ল্যাটফর্মে।"  রাফিতা রাইম নুসবা