Skip to main content

ড. আল্লামা মুহাম্মদ ইকবাল






আল্লামা ইকবাল ৯ নভেম্বর ১৮৭৭ সালে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক, কবি, রাজনীতিবিদ এবং মুসলিম জাগরণের অন্যতম পথপ্রদর্শক। তিনি উর্দু ও ফারসি ভাষায় অসাধারণ কাব্য রচনা করেছেন, যা মুসলিম জগতে গভীর প্রভাব ফেলেছে।

সংক্ষিপ্ত জীবনী:

  • জন্মস্থান: সিয়ালকোট, ব্রিটিশ ভারত (বর্তমান পাকিস্তান)

  • শিক্ষা:

    • মুরে কলেজ, সিয়ালকোট।

    • দর্শনশাস্ত্রে এম.এ. গভর্নমেন্ট কলেজ, লাহোর।

    • ব্যাচেলর অব আর্টস:  কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইংল্যান্...

    • ডক্টরেট ( দর্শনে): মিউনিখ বিশ্ববিদ্যালয়, জার্মানি। 

গুরুত্বপূর্ণ অবদান:

  • তাঁর কবিতায় আত্মসচেতনতা, আত্মমর্যাদা এবং মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ছিল।

  • "শিকওয়া", "জওয়াব-এ-শিকওয়া", "বাল-এ-জিবরীল", "আসরার-ই-খুদি" প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা করেন।

  • ১৯৩০ সালে আল্লাহাবাদ সম্মেলনে তিনি পৃথক মুসলিম রাষ্ট্রের ধারণা প্রথম উত্থাপন করেন, যা পরে পাকিস্তান গঠনের ভিত্তি হয়ে দাঁড়ায়।

মৃত্যু:

  • ২১ এপ্রিল ১৯৩৮ সালে লাহোরে ইন্তেকাল করে। তাঁকে লাহোরে বাদশাহী মসজিদের পাশে দাফন করা হয়।

আল্লামা ইকবালকে “মুফাক্কির-ই-পাকিস্তান” (পাকিস্তানের চিন্তাবিদ) ও “শায়েরে মাশরিক” (পূর্বের কবি) নামে ডাকা হয়। তাঁর চিন্তা ও দর্শন আজও বহু মানুষের জন্য প্রেরণার উৎস।


Sayedus Suhada





Comments

Popular posts from this blog

VCL Media Player - এর যুগান্তকারী ফিচার

জনপ্রিয় মিডিয়া VCL এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুবিধা - ফ্রি AI সাবটাইটেল ও রিয়েল-টাইম অনুবাদ, যা কাজ করে ১০০টিরও বেশি ভাষায়। এটি সাধারণত যে কাজগুলো করে:- 1. Speech Recognition - ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করে। 2. Machine Translation - Google Translate বা AI মডেল ব্যবহার করে টার্গেট ভাষায় অনুবাদ করে (যেমন: ইংরেজি থেকে বাংলা)। 3. Real-Time Display - ভিডিও প্লে হওয়ার সময় স্ক্রিনে সাবটাইটেল দেখায়। VCL বৈশ্বিক কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে এনেছে এক বিশাল অগ্রগতি। ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো ভাষার ভিডিও উপভোগ করতে পারবেন, কোনো আলাদা সাবটাইটেল ফাইল ডাউনলোড করা ছাড়াই। এছাড়াও এটি শুধু বিনোদন ক্ষেত্রে নয়, হতে পারে যেকোনো ভাষা শেখার কার্যকরী হাতিয়ার। ফাইরুজ হুমায়রা অরিন

চাকা ছাড়াই নিরাপদে অবতরন করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

  উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ায় পর শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বাংলাদেশ এয়ার লাইন্স এর বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে । বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। পাইলট যখন অনুধাবন করতে পেরেছেন যে, বিমানের চাকা খুলে নিচে পড়ে গেছে সাথে সাথে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরী বার্তায় জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

সব সেবা একসাথে মিলবে, "নাগরিক সেবা বাংলাদেশে"-এ

  দেশের নাগরিকগণ যেন এক ঠিকানায় সকল সেবা পেতে পারেন, সে উদ্দেশ্য নিয়ে আসছে একটি নতুন সেবা আউটলেট। এই আউটলেট এর নাম নাগরিক সেবা বাংলাদেশ, সংক্ষেপে নাগরিক সেবা। এক ঠিকানায় সব সেবা--- স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে আউটলেটটি। এই আউটলেটের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই জায়গা থেকে একাধিক সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন। আজ ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।