Skip to main content

রিভারের নেতৃত্বে বৈশ্বিক প্রবাসী কমিউনিটির জন্য নতুন ফিনটেক বিপ্লব

উইন্ডের প্রতিষ্ঠাতা ও বর্তমান রিভারের সিটিও হুসাইন এম. এলিয়াস বলেছেন, "এটা শুধু অধিগ্রহণ নয়, এটা এক নতুন যুগের সূচনা। আমরা গড়ে তুলছি একটি সীমাহীন জীবনের জন্য অপারেটিং সিস্টেম এর টুকরো টুলস বা গেটকিপারের আর প্রয়োজন নেই।"

এলিয়াস পূর্বে পাঠাও এর প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন। তিনি এখন রিভারের সিইও রুহিন হোসেন এবং প্রধান বিনিয়োগকারী ও অ্যাডভাইজর নাবিল আলমগীরের সঙ্গে রিভারের ফিনটেক প্রসার ঘটাতে নেতৃত্ব দিচ্ছেন।

রিভার বিনা বিনিয়োগেই লাভজনক হয়েছে এবং দ্রুত বৃদ্ধি পেয়েছে। কোম্পানির বর্তমান মূল্য ১০০ থেকে ২০০ মিলিয়ন ডলার। বছর শেষে কয়েক মিলিয়ন ব্যবহারকারীতে পৌঁছানোর লক্ষ্য।

মূল অগ্রগতি:

প্রথম ধাপে এক মিলিয়নের বেশি অভিবাসী কর্মী সংযুক্ত।

ইইউ ও ইউএই-সহ গুরুত্বপূর্ণ বাজারে লাইসেন্সিং।

বিশ্বজুড়ে প্রবাসী কমিউনিটির দিকে কৌশলগত ফোকাস।

রিভারের সিইও রুহিন হোসেন বলেন, "আমরা শুধু মানুষকে কানেক্ট করিনি। বর্তমানে তাদের টাকা স্থানান্তর, সম্পদ গঠন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করছিএকই প্ল্যাটফর্মে।" 

রাফিতা রাইম নুসবা

Comments

Popular posts from this blog

VCL Media Player - এর যুগান্তকারী ফিচার

জনপ্রিয় মিডিয়া VCL এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুবিধা - ফ্রি AI সাবটাইটেল ও রিয়েল-টাইম অনুবাদ, যা কাজ করে ১০০টিরও বেশি ভাষায়। এটি সাধারণত যে কাজগুলো করে:- 1. Speech Recognition - ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করে। 2. Machine Translation - Google Translate বা AI মডেল ব্যবহার করে টার্গেট ভাষায় অনুবাদ করে (যেমন: ইংরেজি থেকে বাংলা)। 3. Real-Time Display - ভিডিও প্লে হওয়ার সময় স্ক্রিনে সাবটাইটেল দেখায়। VCL বৈশ্বিক কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে এনেছে এক বিশাল অগ্রগতি। ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো ভাষার ভিডিও উপভোগ করতে পারবেন, কোনো আলাদা সাবটাইটেল ফাইল ডাউনলোড করা ছাড়াই। এছাড়াও এটি শুধু বিনোদন ক্ষেত্রে নয়, হতে পারে যেকোনো ভাষা শেখার কার্যকরী হাতিয়ার। ফাইরুজ হুমায়রা অরিন

চাকা ছাড়াই নিরাপদে অবতরন করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

  উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ায় পর শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বাংলাদেশ এয়ার লাইন্স এর বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে । বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। পাইলট যখন অনুধাবন করতে পেরেছেন যে, বিমানের চাকা খুলে নিচে পড়ে গেছে সাথে সাথে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরী বার্তায় জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

সব সেবা একসাথে মিলবে, "নাগরিক সেবা বাংলাদেশে"-এ

  দেশের নাগরিকগণ যেন এক ঠিকানায় সকল সেবা পেতে পারেন, সে উদ্দেশ্য নিয়ে আসছে একটি নতুন সেবা আউটলেট। এই আউটলেট এর নাম নাগরিক সেবা বাংলাদেশ, সংক্ষেপে নাগরিক সেবা। এক ঠিকানায় সব সেবা--- স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে আউটলেটটি। এই আউটলেটের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই জায়গা থেকে একাধিক সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন। আজ ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।